ঢাকা- চট্টগ্রাম মহসড়কের সীতাকুণ্ডে নাইটকোচে তল্লাশী চালিয়ে ৭ হাজার ৩ শত ইয়াবা সহ দুই মহিলাকে আটক করেছে পুলিশ। আটকরা সম্পর্কে মা- মেয়ে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই জাফর আলম জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি নাইট কোচ ( রিল্যাক্স) পরিবহনে রাত সাড়ে ১২ টায় সীতাকুণ্ডে তল্লাশী চালায়। তল্লাশীকালে দুইজন মহিলার শরীর থেকে ৭ হাজার ৩ শত ইয়াবা উদ্ধার করে। পুলিশ তাদেরকে বাস থেকে নামিয়ে আটক করে জিজ্ঞাসাবাদে জানায়,তাদের নাম বিবিজান (৪০) স্বামী-মীর আহমদ, কুতুবপালং,কক্সবাজার। অপরজন তারই মেয়ে রুমা আক্তার(২২)। তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ধারনা করা হচ্ছে তারা কোনো ইয়াবা চোরাকারবারীর মাল টাকার বিনিময়ে বহন করছিল, ব্যাপক জিজ্ঞাবাদ করলে আসল ইয়াবা ক্রেতা -বিক্রতা চোরাকারবারীদের নাম ঠিকানা জানা যাবে।
আটক মা – মেয়েকে মাদক আইনে মামলা দেখিয়ে আজ মঙ্গলবার কোর্টে চালান দেয়া হয়েছে।

