চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষক লীগ নেতা মীর মো. ইউছুফ এর মৃত্যু কে জড়িয়ে স্হানীয় বিএনপির নেতাদের আসামী করে মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার( ৯ জানুয়ারী) বেলা বারটার সময় সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানানো হয় ।

সম্মেলনে নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে জানান, গত ১৬ নভেম্বর ২০২৪ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে প্রবাসী হেলালের সাথে জায়গা জমির বিরোধে উপজেলা কৃষক লীগের নেতা মীর ইউসুফ নিহতের ঘটনায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার । মামলার এজাহারে উল্লেখ করা হয় বিএনপি নেতা হেলাল ( ঘটনার পর বিদেশে ফাড়ি) ও সালাউদ্দিন সহ ছয় সাতজন মিলে কৃষক লীগ নেতা মীর ইউসুফকে কিল, ঘুষি মেরে কাঁদা মাটিতে লুটিয়ে ফেলে । আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এর পর মামলা পরবর্তী ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেছে বলে পুলিশের বরাত দিয়ে দৈনিক পত্রিকাতে নিউজ ছাপানো হয়েছে -যা সম্পূর্ন মিথ্যা বানোয়াট।এই ঘটনায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানায় । তারা দাবি করেন কৃষক লীগ নেতা ইউসুফের মৃত্যুর ঘটনা তাদের পরিবারের দুই সহোদরের মধ্যে জমির বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন হেলালের সাথে ইউছুফের ধাক্কাধাক্কি হলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন,সেখানে বিএনপির কোনো অংগ সংগঠনের নেতা কোনোভাবে জড়িত নয় বলে বক্তারা দাবি করেন । তারা আরো দাবি করে জানান, গত ফ্যাসিস্ট সরকারের আওয়ামী দোসরদের ষড়যন্ত্রে এখনো অহেতুক বিএনপি নেতাদের মামলায় জড়িয়ে হয়রানি করছে । যেখানে একটি পোষ্টমর্ডেম রিপোর্ট আসতে কয়েক মাস সময় লাগে,সেখানে ১০ দিনের মধ্যে তারা বিশেষ কায়দায় পোস্ট মর্ডেম রিপোর্ট তাদের অনুকূলে নিয়ে নেয়।স্বৈরাচারের দোসররা এখনো প্রতিটি সেক্টরে রয়ে গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মো. মহিউদ্দীন, সোনাইছড়ি বিএনপির সভাপতি নুর উদ্দিন মো.জাহাঙ্গীর ও উত্তর জেলা সেচ্চাসেবক দলের আহবায়ক মো. মোরসালিনসহ ইউনিয়ন বিএনপি,যুবদল,কৃষকদল, সেচ্চাসেবকদল সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ প্রমুখ ।


