বুধবার, ৮ এপ্রিল ২০২৬

শতবর্ষী গাছ সড়কে ভেঙে পড়ল আমবাগান এলাকায়

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -

- Advertisement -shukee

চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান এলাকায় ব্যস্ততম সড়কের ওপর  উপরে পড়েছে একটি শতবর্ষী গাছ। গাছটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আঁছড়ে পড়লেও যাত্রী না থাকায় হতাহত হননি কেউ।

আজ রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘটে এ ঘটনা ।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের একজন অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে যায়। একপর্যায়ে গাছটি উপড়ে পড়ে। এ সময় সড়কে চলাচলরত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছের ডালপালা পড়লে চালক আহত হন। তবে অটোরিকশায় কোনও যাত্রী ছিল না। গাছ উপড়ে পড়ার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাছটি সরিয়ে নেয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, সড়কে একটি বড় গাছ উপড়ে পড়ার খবর পেয়ে সেখানে একটি টিম পাঠানো হয়। তারা গাছটি সরিয়ে নিয়ে সড়ক যান চলাচলের উপযোগী করেছে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন বলে শুনেছি।

ভুক্তভোগিরা জানান, এ ব্যস্ততম সড়কের পাশে  ও সড়কের ওপর হেলে পড়া ছোটবড় অসংখ্য ঝুঁকিপুর্ণ  গাছ রয়েছে। যে কোনো সময় গাছ পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে। অতীতে এমন হতাহতের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট প্রশাসনের কোনো মাথাব্যথা নেই।

 

সর্বশেষ

এই বিভাগের আরও