Wednesday, 2 September 2026

[the_ad id='15178']

জিইসি মোড়ে সোনালী ব্যাংকের নতুন শাখা খোলা জরুরি

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসি বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। দেশের সাধারণ মানুষ ও সরকারি খাতের আর্থিক লেনদেনে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ব্যাংকের শাখায় প্রতিদিন বিপুলসংখ্যক গ্রাহক সাধারণ ব্যাংকিং বিশেষ করে চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন করে। এছাড়া ব্যক্তিগত লোন, গৃহনির্মাণ ঋণ ও বাণিজিক ঋণের জন্যে লোকজনকে এই ব্যাংকশাখায় যেতে হয়।

- Advertisement -

তবে তীব্র প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও বন্দরশহর চট্টগ্রামের মুরাদপুর থেকে টাইগারপাস পর্যন্ত নগরের এ মূল সড়কের আশপাশে সোনালী ব্যাংকের কোনো শাখা নেই। ফলে গ্রাহকদের অনেক দূরে গিয়ে ব্যাংকসেবা নিতে হয়। মুরাদপুর, ষোলশহর, ওআর নিজাম রোড, উত্তর ও দক্ষিণ খুলশী, আলফালাহ গলি, নাসিরাবাদ, জাকির হোসেন রোড, আকবরশাহ, ওয়াসা ও লালখানবাজার এলাকার লোকজনকে এ ব্যাংকের সেবা নিতে হলে বহদ্দারহাট, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও দেওয়ানহাটের মিঠাগলি শাখায় যেতে হয়। নগরের জিইসি মোড়ে সোনালী ব্যাংকের নতুন শাখা স্থাপন করা হলে এসব এলাকার মানুষের ভীষণ সুবিধা হয়। একটি ব্যাংক শাখার অফিস ঘর কার্যালয় স্থাপনের জন্যে প্রয়োজন সহজ যাতায়াতব্যবস্থা, নিরাপদ এলাকা,ব্যবসায়িক কেন্দ্রস্থল, গ্রাহকের ঘনত্ব,পার্কিংসুবিধা- যা জিইসি মোড় এলাকায় বিদ্যমান রয়েছে। তাই, জিইসি এলাকায় সোনালী ব্যাংকের একটি শাখা স্থাপন করা খুবই প্রয়োজন।

- Advertisement -shukee

এ ব্যাপারে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শওকত আলী খানকে তাঁর মুঠোফোনে বার বার কল ও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠানোর পরও তিনি সাড়া দেননি। তবে সোনালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তরাঞ্চলের জিএম মোহাম্মদ মুসা খানের সাথে যোগাযোগ করা হলে তিনি চাটগাঁর বাণীকে বলেন, “জিইসি থেকে দুই নম্বর গেট পর্যন্ত সুবিধাজনক স্থানে অনেক আগে থেকে সোনালী ব্যাংকের নতুন শাখা খোলার চেষ্টা করছি। কিন্তু ব্যাংক শাখার জন্যে উপযুক্ত ঘর পাওয়া যাচ্ছে না বলে আমরা নতুন শাখা স্থাপন করতে পারছি না। তবে অফিসঘর অনুসন্ধানের কাজ চলছে।”

সর্বশেষ

এই বিভাগের আরও