সাউদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও ফার্মা ক্লাবের উদ্যোগে এবং ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড এর সহযোগিতায় ডিসকভার দ্য কোড অব কিউর উইথ বায়োইনফরমেটিক্স’ ( Discover the code of cure with Bioinformatics )’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।
ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান আইরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান এবং প্রধান বক্তা ছিলেন ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস কে ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. এম. এম. হক। এছাড়াও কর্মশালায় ফার্মেসি বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বায়োইনফরমেটিক্স, মলিকুলার ডকিং ও ড্রাগ ডিসকভারি বিষয়ে আলোচনা এবং হাতে—কলমে প্রশিক্ষণ দেয়া হয়। মলিকুলার ডকিংয়ের বিভিন্ন সফটওয়্যার এর ব্যবহার এবং বায়োইনফরমেটিক্স ভিত্তিক গবেষণার সম্ভাবনাও তুলে ধরা হয়।
উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান কর্মশালার বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন। তিনি এ ধরনের সময়োপযোগী ও জ্ঞানভিত্তিক আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

