Wednesday, 2 September 2026

[the_ad id='15178']

রোটারি ক্লাব অব আগ্রাবাদ ও টিটাগং নর্থ এর গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব আগ্রাবাদ ও রোটারি ক্লাব অব চিটাগং নর্থ যৌথ উদ্যোগে গত ২৯ আগস্ট  রাউজান জগৎপুর আশ্রম ও শিশুসদনে গাছের চারা বিতরণ, রোপণ ও আশ্রমের ১৯০ জন শিশু-কিশোরীর মাঝে স্বাস্থ্যসম্মত সামগ্রী বিতরণ করা হয়েছে।

- Advertisement -

রোটারি ক্লাব অব চিটাগং নর্থ এর সভাপতি রোটারিয়ান শুভময় রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব আগ্রাবাদের সাবেক সভাপতি রোটারিয়ান এসএস এম কে আজিম পিন্টু।

- Advertisement -shukee

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান ব্যাংকার এ জে এম মুজাহিদ বিন আলম প্রতীক,পিপি রোটারিয়ান ব্যাংকার  এস এম মহিউদ্দিন মুকুট, পিপি রোটারিয়ান ব্যাংকার আবদুল খালেক, পিপি রোটারিয়ান রাশেদ মকবুল এবং পিপি রোটারিয়ান আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আশ্রমপ্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।পরে আশ্রমে ১৯০ জন অনাথ ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোর-কিশোরীর হাতে বিভিন্ন প্রজাতির চারা ও বিভিন্ন স্বাস্থ্যসম্মত সামগ্রী তুলে দেয়া হয়।অনুষ্ঠানে বিশেষ বক্তব্যে ডা. মায়িশা নওশিন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু নিয়ন্ত্রণ,মাটি রক্ষা,প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই, আমাদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্যে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেয়া উচিত।”

সর্বশেষ

এই বিভাগের আরও