আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আলহাজ্ব হোসনেয়ারা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছাত্র-শিক্ষক অভিভাবকদের নিয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। খতমে কুরআন, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাতএবং আলোচনা সভার মাধ্যমে বার্ষিকী পালিত হয়। উত্তর কাট্টলী ১০ নম্বর ওয়ার্ড বাগানবাড়ী বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুজহাত নুয়েরী।
প্রধান অতিথি ছিলেন ১০নম্বর উত্তর কাটলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরী।

আলোচনায় অংশ নেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফি, পাহাড়তলী থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব খান, যুবদলের সাবেক নেতা নওশাদ আলী, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শাহজাহান, বিএনপি নেতা সিরাজ উদ্দিন চৌধুরী বাবুল, সদস্য বিএনপি ১০ নম্বর ওয়ার্ড মোহাম্মদ বাবুল উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন পারভেজ, বিএনপি নেতা তাজউদ্দিন লিটন, এন এম নাজিম উদ্দিন, মোহাম্মদ মফিজুর রহমান, আলমগীর হোসেন সহ অন্যরা। আলোচনা সভায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করে বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাকালীন সময়ে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। বর্তমান বিএনপি ৩১ দফা কর্মসূচি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করছে। তারা আশা করেন, বিএনপি জনগণের কল্যাণ, দেশের উন্নয়ন এবং জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সক্ষম হবেন।

