গতকাল (১ আগস্ট) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল রোটারির মাদার এন্ড চাইল্ড কেয়ার মাস উপলক্ষে একটি শিশুকন্যা আলিজার হার্টের অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করে। আগ্রাবাদের এক অভিজাত রেস্তোরাঁয় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সভায় ২০ হাজার টাকা সহায়তা দেয়া হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও রোটারি ইনভোকেশন পাঠ করেন পিপি রোটারিয়ান ওমর ফারুক। সভায় দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পুনর্বাসনের জন্য ক্লাবের পক্ষ থেকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা প্রদান করা হয়। এছাড়া দুটি সার্ভিস প্রজেক্ট সম্পন্ন করা হয়। অতঃপর নিয়মিত পাক্ষিক সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রিপসা টিমের সার্ভিস প্রজেক্ট কো-অডিনেটর সিপি রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু, রিপসা টিমের ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির ডিপুটি কো-অডিনেটর পিপি রোটারিয়ান এম মাসুদুর রহমান মজুমদার, অ্যাসিসটেন্ট কো-অডিনেটর ট্রেনিং পিপি রোটারিয়ান ওমর ফারুক, ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস পিপি রোটারিয়ান অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী আব্দুর রহিম মানিক, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান রফিকুল ইসলাম।
উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ক্লাব চিটিগং হেরিটেইজ আইপিপি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, রোটারি ক্লাব অব চিটাগং সাউথ আইপিপি রোটারিয়ান আশরাফুল আলম, অতিথি মো. জাফর আলম ও মো. মামুনুর রশিদ। বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরো বেশি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন সিপি রোটারিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু। প্রেসিডেন্ট ২৭৭তম সভা মূলতবি ঘোষণা করে সকলকে ফেলোশিপ ডিনারে আমন্ত্রণ জানান।

