শনিবার, ১ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ৩১ জুলাই সকাল ৮টা) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৫ জন।

- Advertisement -

আজ শুক্রবার (৩১জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৪১ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হামে মারা গেছে ৯৬ জন। এ নিয়ে সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮৩৭ জনে পৌঁছেছে।

- Advertisement -shukee

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০০ এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৮৫ জনের। মোট ১ হাজার ৮৫ হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনের। এ সময় হাম শনাক্ত হয় ১৬ হাজার ৫৯ জনের।

 

সর্বশেষ

এই বিভাগের আরও