বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

[the_ad id='15178']

বাংলাদেশ ব্যাংকের পাইলট কর্মসূচির আওতায়

 দেশের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেনের সূচনা করল প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত পাইলট কর্মসূচির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি সফলভাবে বাংলাদেশের প্রথম ডিজিটাল ট্রেড লেনদেন শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে অনুমোদিত আন্তর্জাতিক ট্রেড করিডোরে বাণিজ্য-সংক্রান্ত নথিপত্র সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে আদান-প্রদান করা সম্ভব হবে, ফলে কাগজনির্ভর প্রক্রিয়ার ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।

- Advertisement -

লেটার অব ক্রেডিটের আওতায় ডকুমেন্ট ইলেকট্রনিক পদ্ধতিতে উপস্থাপনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিধিমালা (eUCP Version 2.1) অনুসরণ করে এই লেনদেনের সূচনা করা হয়েছে। পাশাপাশি ডকুমেন্টারি কালেকশনের আওতায় ইলেকট্রনিক উপস্থাপনের বিধিমালা (eURC) অনুসরণ করে দেশের প্রথম ডিজিটাল ডকুমেন্টারি কালেকশন লেনদেনেরও সূচনা করেছে প্রাইম ব্যাংক। ফলে পাইলট কর্মসূচির আওতায় ডিজিটাল ট্রেডের উভয় প্রক্রিয়ার সূচনাকারী দেশের প্রথম ব্যাংক হিসেবে স্থান করে নিয়েছে প্রাইম ব্যাংক।

- Advertisement -shukee

এই অর্জন উদযাপন উপলক্ষে সম্প্রতি নিকুঞ্জে অবস্থিত প্রাইম টাওয়ারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেড সার্ভিসেস বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. তানভীর বিন হাসান এবং এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম ডিজিটাল ট্রেড লেনদেনগুলো পাইলট প্রোগ্রামে কাঠামোবদ্ধ করার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল ট্রেডের মাধ্যমে কীভাবে লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও দক্ষ করা সম্ভব, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।

আলোচ্য পাইলট প্রোগ্রামের আওতায় ডিজিটাল ট্রেড লেনদেনের এই সূচনার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে আধুনিকায়নের পথে প্রাইম ব্যাংক আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। এই উদ্যোগ উদ্ভাবনের প্রতি ব্যাংকের অঙ্গীকার, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের আন্তর্জাতিক বাণিজ্যকে আরও দক্ষ, আধুনিক ও কাগজবিহীন ইকোসিস্টেমে রূপান্তরের প্রচেষ্টারই প্রতিফলন।

সর্বশেষ

এই বিভাগের আরও