বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

[the_ad id='15178']

৭ মাসে ডেঙ্গুতে অর্ধশতাধিক মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি

ঢাকা প্রতিনিধি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট ৫৩ জনের প্রাণহানি হলো। এ ছাড়া গত একদিনে নতুন করে ৪৬৩ জন ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (১৮৯ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -shukee

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৬৯, বরিশাল বিভাগে ৬৭, খুলনা বিভাগে ৬২, রাজশাহী বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ২১, রংপুর বিভাগে ২০ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৫ জন মারা গেছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৯ জন ছাড়াও ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ৬ জন করে মোট ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী ও রংপুর বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও