মানবিক সহায়তার অঙ্গীকার থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সুখী। আগামী এক মাস চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা থেকে ১০৬৫৭ নম্বরে কল করে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যাবে। ইন্টারনেট সংযোগ না থাকলেও শুধু একটি ফোন কলেই স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কাছে। নিবন্ধনের পর নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসক রোগীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন এবং প্রেসক্রিপশন এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।
এই উদ্যোগের মাধ্যমে বন্যার সময় জরুরি স্বাস্থ্যসেবা আরও সহজভাবে দ্রুততার সাথে ও সবার জন্য পৌঁছে দেয়াই গ্রামীণ হেলথটেকের লক্ষ্য। মানবতার সেবায় মানুষের পাশে থাকতে সুখী সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

