শনিবার, ৪ জুলাই ২০২৬

[the_ad id='15178']

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে তা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২ জুলাই) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক চিকিৎসাসামগ্রী হস্তান্তর প্রক্রিয়ার শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

- Advertisement -shukee

স্বাস্থ্যমন্ত্রী বলেন, থানা, উপজেলা জেলা পর্যায়ে ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। এছাড়া, ঢাকা ও বড় শহরগুলোতে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে তা চালু করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সকলকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) চিকিৎসা ও রোগ নির্ণয় সেবার মান আরও উন্নত করতে প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে।

নতুন ও যুগোপযোগী এই প্রযুক্তিগত সংযোজনের ফলে হাসপাতালের প্যাথলজি বিভাগের রোগ নির্ণয়ের সক্ষমতা ও নির্ভুলতা বহুলাংশে বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও