শনিবার, ২৭ জুন ২০২৬

[the_ad id='15178']

রবীন্দ্র-নজরুল স্মরণে সূর্যসেন পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

সূর্যসেন পাঠাগারের উদ্যোগে রবীন্দ্রনাথ-নজরুল স্মরণে আজ শনিবার (২৭জুন)  ত্রিতরঙ্গ মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় রবীন্দ্র-নজরুল স্মরণে বক্তব্য রাখেন কবি ও লেখক সাবিনা পারভিন, কবি শাওন পান্থ, সূর্যসেন পাঠাগারের উপদেষ্টা আসমা আক্তার। পরিচালনা করেন পাঠাগার সংগঠক লাবনী আক্তার।

- Advertisement -

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজবাস্তবতায় রবীন্দ্রনাথ-নজরুল ভীষণ প্রাসঙ্গিক। এই দুই মহান কবি আমাদের সামনে মানবিকতা, সততা, দ্রোহ ও অসাম্প্রদায়িক চিন্তা নিয়ে এসেছেন। শিল্প সাহিত্যের এমন কোনো জগৎ নেই যেখানে তাঁরা বিচরণ করেননি। নজরুল যেমনি বিদ্রোহের গান লিখেছেন, তেমনি মানুষের মুক্তির কথা বলেছেন। নজরুলের বিদ্রোহী কবিতা আজও আমাদের আলোড়িত করে।

- Advertisement -shukee

বক্তারা বলেন, মানুষে মানুষে ভেদ, ধর্মীয় কুসংস্কার ও সাম্প্রদায়িক নীচতার বিরুদ্ধে কথা বলেছেন। নজরুল মানুষের জয়গান গেয়েছেন। বলেছেন- ‘গাহি সাম্যর গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান।’রবীন্দ্রনাথ সত্যের বাণী তুলে ধরেছেন। সত্যকে সহজভাবে গ্রহণ করার আহ্বানে কবি লিখেছেন – ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম।’ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করেছেন নাইট উপাধি। ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে কলম ধরেছেন এই মহান কবি। মানুষের সভ্যতার এ করুণ সংকটে কবি হৃদয়ে তীব্র যন্ত্রণা অনুভব করতেন।

বক্তারা আরও বলেন, আজ সারাদেশে যেভাবে ধর্ম নিয়ে হানাহানি, বিদ্বেষ বাড়ছে তার প্রতিবাদে রবীন্দ্রনাথ- নজরুল আমাদের পথ দেখায়। সমস্ত অন্যায়,অত্যাচার, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে রবীন্দ্রনাথ-নজরুল আমাদের অনুপ্রেরণা। নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতন রোধে নজরুল আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর। আমাদের চলার পথে আমরা সকল মনীষীদের স্মরণ করবো।

বক্তারা, শিশু-কিশোর, তরুণসহ সমাজের সর্বস্তরের জনগণকে যুক্ত করে একটা সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও