প্রাইম ব্যাংক পিএলসি বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা স্পেশাল গিফট পাবেন। সম্প্রতি পূর্বাচলে বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেড থেকে বুকিং দিলে স্পেশাল গিফট আইটেড উপভোগ করতে পারবেন-যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতায় বাড়তি সুবিধা যোগ করবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের ডিরেক্টর ও সিইও মো. সুজল আহমেদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও সিকিউরড কনজ্যুমার ফাইন্যা্ন্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী এবং বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের উপদেষ্টা কর্নেল মো. মনিরুল ইসলাম-পিএসসি (অব.) ও হেড অব সেলস (জিএম) এসএম আবু সুফিয়ানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত লাইফস্টাইল সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি আরও জোরদার করলো। একই সঙ্গে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

