বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

[the_ad id='15178']

সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চসিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চট্টগ্রাম সিটি করপোরেশন ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৬-১১ মাসের ৯২ হাজার এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৭২ হাজার শিশু।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ জুন) চসিক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -shukee

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে  মেয়র বলেন, ১১ মাস প্রতিটি শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই,ইউ) খাওয়ানো হবে।

১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই,ইউ) খাওয়ানো হবে।

চসিক এলাকায় ৭টি ইপিআই জোনের আওতায় নগরের ৪১টি ওয়ার্ডে প্রায় ১ হাজার ৩২১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।

পরবর্তীতে বাদ পড়া শিশুকে অভিভাবকগণ ইপিআই কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসূল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।

জন্মের পরপর শিশুকে শালদুধ (১ ঘণ্টার মধ্যে) খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো শুরু করতে হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমতো সুষম খাবার খাওয়াতে হবে।

গত ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬-১১ মাস লক্ষ্যমাত্রা ছিলো ৯০ হাজার ৪৩৫, অর্জন ৮৯ হাজার ১৮৯, অর্জিত হার ৯৮ দশমিক ৬২ শতাংশ। ১২-৫৯ মাসের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৭১ হাজার ৭৩২, অর্জন ৪ লাখ ৭১ হাজার ৬০৫, অর্জিত হার ৯৯ দশমিক ৯৭ শতাংশ।

সর্বশেষ

এই বিভাগের আরও