বুধবার, ২৪ জুন ২০২৬

[the_ad id='15178']

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আদালত অবমাননার দায়ে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -shukee

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। এ পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারের পর আজ সকালে সাজেদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। শুরুতে ভবনে প্রবেশে কয়েক দফায় বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে রাতভর অভিযান ও অবস্থানের পর ভোরে ওই বাসা থেকেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করা হয়।

শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সর্বশেষ

এই বিভাগের আরও