চট্টগ্রাম রোটারি সেন্টারের বার্ষিক সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুন সেন্টারের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সেন্টারের সভাপতি সাংবাদিক ওসমান গনি মনসুর।
সেন্টার সম্পাদক ওমর আলী ফয়সাল বার্ষিক প্রতিবেদন ও ট্রেজারার মীর নাজমুল আহসান রবিন অর্থ রিপোর্ট পেশ করার পর সুনির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন ডা. মইনুল ইসলাম মাহমুদ, ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম, পিডিজি এম এ আহাদ, অ্যাডভোকেট উত্তম দত্ত, প্রফেসর জাকারিয়া, মোস্তফা আশরাফুল ইসলাম আলভি, নুরুল আলম নিজামী, সুদীপচন্দ্র চন্দ, মেজর মোস্তফা প্রমুখ।

নিজস্ব সেন্টারের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বক্তব্য রাখেন সহসভাপতি খন রঞ্জন রায়, যুগ্ন সম্পাদক শায়লা মাহমুদ, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মুসলিম, স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি দেবদুলাল ভৌমিক, আলতাফ মোহাম্মদ হান্নান, মো. রাশেদুল আমীন।
সেন্টার উন্নয়নে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ শেষে দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলম কিরনের উপর দায়িত্ব অর্পণ করা হয়। তিনি অপরাপর নির্বাচন কমিশনার জামাল আহম্মদ, জাহাঙ্গির আলম জিমকে মঞ্চে আহ্বান করেন। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন সংক্রান্ত যথাযথ দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান। মনোনয়ন পত্রে সকল পদে একক প্রার্থী থাকায় সবাইকে বিজয়ী ঘোষণা করেন। আগামী ২০২৬-২৮ রোটাবর্ষের জন্য নির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি- পিজিজি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, সহ-সভাপতি- অধ্যাপক ফাতেমা জেবুন্নেচ্ছা, সেক্রেটারি- মীর নাজমুল আহসান রবিন, যুগ্ন সম্পাদক- শায়লা মাহমুদ, ট্রেজারার-মিনহাজ উদ্দিন নাহিয়ান, নির্বাহী সদস্য এম আবু তৈয়ব, ওসমান গণি মনসুর, খন রঞ্জন রায়, মোহাম্মদ রাশেদুল আমীন, হাবিবা সুলতানা, আলী মাহবুব মো. হোসাইন, মো. আব্দুর রাজ্জাক, ক্যাপ্টেন আতাউর রহমান ও মোহাম্মদ আব্দুল আহাদ।

