চট্টগ্রাম অঞ্চলের রিপসা টিমের আন্তর্জাতিক জেলা ডি-৬৫ এর আগামী ২০২৬-২০২৭ রোটারিবর্ষের জন্য চট্টগ্রাম জোন-৫ (ডি-৬৫)-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (এডমিন) হিসেবে মনোনীত হয়েছেন রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু এবং রোটারিয়ান আশরাফুল আলম। চট্টগ্রাম এরিয়া জোন -৫ থেকে সর্বমোট ২০ সদস্য বিশিষ্ট অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (এডমিন) টিম, যারা যোগ্য রোটারিয়ান তারা এ পদের জন্য মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের এই সাফল্যের মূল ভিত্তি হিসেবে যথাক্রমে তাদের নিজস্ব ক্লাব ‘রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ’ এবং ‘রোটারি ক্লাব অব চিটাগাং সাউথ’-এর প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এক যৌথ বিবৃতিতে নবমনোনীত নেতৃবৃন্দ রোটারি ডিস্ট্রিক্টের সকল স্তরের লিডারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে তারা অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটরসহ পূর্ণাঙ্গ এডমিন প্যানেলের সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, “আগামী রোটারি বর্ষে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রোটারির মূল লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে কাজ করব। আমাদের মূল লক্ষ্য হবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম এরিয়াকে সেবামূলক কার্যক্রমে এক অনন্য ও শীর্ষ পর্যায়ে পৌঁছে দেয়া।” তারা আগামী দিনের সকল জনকল্যাণমুখী ও সামাজিক কার্যক্রমে ডিস্ট্রিক্টের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

