বুধবার, ১৭ জুন ২০২৬

[the_ad id='15178']

চমেক হাসপাতালে এইচআইভি ও মানবাধিকার বিষয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘হিউম্যান রাইটস অ্যান্ড এইচআইভি উইথ জার্নালিস্টস: রোল অব মিডিয়া ফর এইচআইভি ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (১৭ জুন) হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

- Advertisement -shukee

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।

কর্মশালায় বক্তারা বলেন, এইচআইভি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বৈষম্য ও সামাজিক কলঙ্ক দূরীকরণ এবং মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সংবাদমাধ্যম জনগণের ধারণা ও মনোভাবকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে সক্ষম। একইসঙ্গে নীতিনির্ধারণী আলোচনায় ভূমিকা রাখা, ঝুঁকিপূর্ণ ও আক্রান্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরা এবং তথ্যপ্রমাণভিত্তিক সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রেও মিডিয়ার দায়িত্ব অপরিসীম।

বক্তারা আরও বলেন, দায়িত্বশীলতার অভাবে গণমাধ্যম কখনও কখনও অনিচ্ছাকৃতভাবে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কারকে আরও শক্তিশালী করতে পারে। এছাড়া এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের গোপনীয়তা লঙ্ঘন কিংবা ঘটনাকে অতিরঞ্জিত ও চাঞ্চল্যকরভাবে উপস্থাপন করার মাধ্যমে নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে।

তাই এইচআইভি-সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানবাধিকার, ব্যক্তিগত গোপনীয়তা এবং তথ্যের যথার্থতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিক, চিকিৎসক ও সংশ্লিষ্ট অংশীজনরা বাংলাদেশে এইচআইভি মোকাবিলায় গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়ে মতবিনিময় করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান (নাহিদ), সহকারী অধ্যাপক ডা. বর্ণালী বড়ুয়া, ডা. অজয় কুমার ঘোষ, ডা. সামিরা জামাল, ডা. সাবিনা ইয়াসমিন, বিভাগের রেজিস্ট্রার ডা. সিফাত সায়মা প্রমুখ।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও