শনিবার, ৬ জুন ২০২৬

[the_ad id='15178']

প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট চিকিৎসক ও ইউএসটিসির ফাউন্ডার রেজিস্ট্রার প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

- Advertisement -

শুক্রবার (৫ জুন) দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

- Advertisement -shukee

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরী ১৯৪০ সালে চন্দনাইশ উপজেলার বড়মা ইউনিয়নের পূর্ব কেশুয়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা মরহুম আব্দুল মাবুদ চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সুপারিন্টেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে গ্রাম সরকার প্রধান ছিলেন। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের দ্বিতীয় ব্যাচ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ চিকিৎসা জীবনে তিনি হৃদরোগ ও মেডিসিন চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাশাপাশি ইউএসটিসির ফাউন্ডার রেজিস্ট্রার হিসেবে উচ্চশিক্ষা ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেন।

মরহুমের প্রথম জানাজা শনিবার (৬ জুন) বাদ যোহর চট্টগ্রাম নগরের চাঁদগাঁও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় কন্যা, নাতি-নাতনি ও জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক সচিব অভিক ওসমান, চন্দনাইশ সমিতির সভাপতি মাকসুদুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও