শনিবার, ২৩ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে সিপিবির সমাবেশ বক্তারা

ধর্ষণ, হত্যা, মবসন্ত্রাস বন্ধ করে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে

নিজস্ব প্রতিবেদক

অব্যাহত শিশু ও নারী ধর্ষণ, হত্যা, মব সন্ত্রাস এবং হামের টিকার অভাবে শিশুমৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশ থেকে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উত্তরণ ঘটিয়ে জনমনে শান্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২২ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস চত্বরে চট্টগ্রাম জেলা সিপিবির উদ্যোগে এ সমাবেশ হয়েছে।

- Advertisement -shukee

জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সদস্য প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহআলম, কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সহ সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য জামাল উদ্দিন, রেখা চৌধুরী ও ফজলুল কবির মিন্টু।

সমাবেশে কমরেড মোহাম্মদ শাহআলম বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ড.ইউনূসের অন্তর্বর্তী সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে দেশে আজ এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে খুন-ধর্ষণের মহোৎসব চলছে। নিজ ঘরেও নিরাপদ নয় নারী-শিশু। অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে দেশে যে মব কালচার গড়ে উঠেছিল, সেটা বিএনপি সরকারের আমলেও থামেনি। মব সন্ত্রাসে আজ জনজীবন অতীষ্ঠ। ইউনূস সরকারের ব্যর্থতায় হামের টিকার অভাবে চারশ’র বেশি মানবশিশুকে প্রাণ দিতে হয়েছে। এই মৃত্যুর মিছিল থামবে কবে আমরা জানি না। দেশকে এই নৈরাজ্যকর পরিস্থিতিতে ফেলার জন্য ড. ইউনূসসহ পুরো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

বক্তব্য রাখছেন সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা

সর্বশেষ

এই বিভাগের আরও