বুধবার, ১০ জুন ২০২৬

[the_ad id='15178']

প্রাইম ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন ।

- Advertisement -

লাইভ ট্রান্সমিশনকৃত এই সভা পরিচালনা করেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব নেয়ামুল হক এফসিএস। সভায় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও অডিটরা উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারগণ ২০২৫ অর্থবছরের জন্য ২৫% নগদ এবং ৫% স্টক লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করেন।

- Advertisement -shukee

ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাপ্ত বছরের ব্যাংকের পারফরমেন্স এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান শেয়ারহোল্ডারদের প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেন্জ কমিশন ধারাবাহিকভাবে ৫ বছর “এ” ক্যাটাগরীতে থাকা লিস্টেড কোম্পানীদেরকেই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি প্রদান করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও