সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী শায়রুল হাসান। এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে।
গতকাল (৮ জুন) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কাজী শায়রুল হাসান ও আবেদুর রহমান সিকদার যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্যে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া কাজী শায়রুল হাসান বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।আবেদুর রহমান ডাচ্- বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন।

নতুন নেতৃত্বে ব্যাংকের সুশাসন, স্থিতিশীলতা ও গ্রাহকআস্থা পুনরুদ্ধারের প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

