অনাড়ম্বর আয়োজনে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাং এর ৪২তম চার্টার্ড নাইট গত ৭ জুন রবিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
৪২তম চার্টার্ড নাইট প্রোগ্ৰাম চেয়ারম্যান রোটারিয়ান ফাতেমা শারমিন ফয়েজীর পরিচালনায় ও ক্লাব প্রেসিডেন্ট আফিয়া খাতুন মীরার সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিডিজি এম এ আউয়াল।

এসময় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, পিপি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পিপি এস কে আজিম পিন্টু, পিপি মাহফুজুল হক, পিডিএফএল খালেদা আউয়াল,পিপি প্রফেসর ড. এ এফ এম ইমাম আলীসহ বিভিন্ন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্টগন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান এস এম মোহাইদুল হক।
রোটারি ইনভোকেশন পাঠ করেন পিপি রোটারিয়ান উজ্জ্বল বড়ুয়া। ক্লাব সেক্রেটারি পিপি প্রফেসর মো. জসিম উদ্দিন খান বিভিন্ন ক্লাব থেকে আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেন।ক্লাব প্রেসিডেন্ট আফিয়া খাতুন মীরা বলেন, ৪২তম চার্টার্ড নাইট উদযাপন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

এছাড়া তিনি জন্মলগ্ন থেকে ক্লাবের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তাইপে অনুষ্ঠিতব্য রোটারি আন্তর্জাতিক কনভেনশনে তিনিসহ ক্লাবের চারজন সদস্য আগামী ৯ জুন দুপুরে দেশ ত্যাগ করবেন ও তাইপে থেকে ফিরে আগামী ১৯ জুন ঢাকায় কেবিআই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য রোটারি ইনকামিং লিডার্স ট্রেনিং সেমিনার অংশগ্রহণ করবেন বলে আশা পোষণ করেন। তিনি আরো বলেন, ২০২৫-২০২৬ রোটারি বর্ষের ২৯টি সার্ভিস প্রজেক্ট সম্পন্ন করা হয়েছে। এজন্য ক্লাবের সকল সদস্যদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাং আগামী দিনগুলোতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরো ভালো কাজ করবে- এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার,বিভিন্ন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট, ক্লাব প্রেসিডেন্ট,রোটারি লিডার, ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি প্রফেসর নাসিরউদ্দিন মজুমদার। র্যাফেল ড্র পরিচালনা করেন পিপি এস এ মজুমদার সোহেল।মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,ফেলোশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

