সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫জুলাই) সকাল ১১ টায় উপজেলা চত্বরে উদ্বোধনকালে উপস্হিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা, কল্লোল বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন বাদশা,উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্হ্য কর্মকর্তা ডাক্তার আলতাফ হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তামাজ্জল হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা মৎস কর্মকর্তা মোতাচ্ছিম বিল্লাহ,শিক্ষা অফিসার গোলাম রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমত আরা বেগম।

আরো উপস্হিত ছিলেন,ইউএনওর সহকারী জাফর আহমদ, সামছুল আরেফিন,আনসার ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ।
এসময় ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন,পরিস্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ,আমরা যদি যার যার অফিস, বাসাবাড়ি,ব্যবসায়ী প্রতিষ্ঠান,মার্কেট পরিস্কার রাখি,তাহলে এতে অনেক উপকৃত হবো,বিশেষ করে মযলা আবর্জনা,পলিথিন,আগাছা জলবদ্ধতার প্রধান কারণ। আসুন সবাই যার যার আঙ্গিনায় পরিস্কার রাখি।


