রবিবার, ২৬ জুলাই ২০২৬

[the_ad id='15178']

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে নবীন প্রকৌশলীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথিদের অভিমত-

প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে নবীন প্রকৌশলীদের দক্ষতা অর্জনে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ২৩ জুলাই সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে (৬ষ্ঠ তলা) ফ্রেশ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং প্রোগ্রাম (Fresh Graduate Engineers Training Programme) শীর্ষক দুই সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষনের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। বিশেষ অতিথি হিসেবে আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক এন্ড ইন্টারন্যাশনাল) প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (এডমিন এন্ড ফাইন্যান্স) প্রকৌশলী এ টি এম তানভীর উল হাসান (তমাল), ভাইস-প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্স এন্ড  ডেভেলপমেন্ট) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিস এন্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। সনদ বিতরণ  অনুষ্ঠানে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য এবং কোর্স কো-অর্ডিনেটর প্রকৌশলী মোঃ নুরুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।

- Advertisement -

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, আজকের নবীন প্রকৌশলীরাই আগামীতে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিবে। তিনি এদেশকে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দক্ষ প্রকৌশলী তৈরীর উপর গুরুত্বারোপ করেন। সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা, নিয়মিত জ্ঞান আহরণ, অভিজ্ঞতা অর্জন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উপযুক্ত প্রকৌশলী হিসেবে গড়ে উঠে কর্মক্ষেত্রে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানান। তিনি কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জসমূহকে ছোট ছোট আকারে ভাগ করে তা সমাধানের চেষ্টা করার পরামর্শ প্রদান করেন। তিনি প্রকৌশলীদের চাকুরী ও বিদেশ নির্ভর না হয়ে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির উপর মনোযোগী হওয়ার আহ্বান জানান।

- Advertisement -shukee

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, নবীন প্রকৌশলীদের সততা, নিষ্ঠা ও মানবিকতা বজায় রেখে কাজ করার উপর মত ব্যক্ত করেন। কর্মক্ষেত্রে সুসম্পর্ক বৃদ্ধি করে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে লক্ষ্য অর্জন অত্যন্ত সহজ হবে। তিনি ঐক্য বজায় রেখে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে সমৃদ্ধ করে স্বপ্ন পূরণে এগিয়ে আসার আহ্বান জানান।

সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির অধীনে ২০টি বিষয়ের উপর ১৪জন বিশেষজ্ঞ প্রশিক্ষক প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয় এবং তিনজন শ্রেষ্ট প্রশিক্ষনার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৫জন প্রশিক্ষর্ণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এছাড়া অনুভূতি প্রকাশ করে প্রশিক্ষনার্থীদের মধ্যে নবীন প্রকৌশলীরাও তাদের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, স্থানীয় কাউন্সিল সদস্য ও বিভিন্ন দফতরের প্রকৌশলীগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও