সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ, নাত, কিরাত, স্বরচিত কবিতা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা—২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ব্যাচ—৪—এর শিক্ষার্থী আরিফুর রহমান আবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আযহারী, সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী, বিভাগের শিক্ষক রেজাউল মোস্তফা রেজা ও সরওয়ার কামাল, অন্যান্য শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে হামদ, নাত, কিরাত, স্বরচিত কবিতা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ, জাতি, বিশ্ববিদ্যালয়, শিক্ষক—শিক্ষার্থী এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

