গ্রামীণ হেলথটেক লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, তার ৩৬০ ডিগ্রি হেলথ প্ল্যাটফর্ম “সুখী”-এর মাধ্যমে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর সাথে একটি যুগান্তকারী অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপিত হলো।
এই অংশীদারিত্বের আওতায় বিইউএফটি-র সকল ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মচারীরা বিশেষ ছাড়ে সুখী প্ল্যাটফর্মের তিনটি মূল সেবা উপভোগ করতে পারবেন – অনলাইন ডাক্তারী পরামর্শ, বাড়িতে ঔষধ ডেলিভারি এবং সুখী হেলথস্টোরের মাধ্যমে স্বাস্থ্যপণ্য ক্রয়। এই সুবিধাগুলো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যকে ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপণ্য সহজে সংগ্রহ করার সুযোগ দেবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তোলা। একই সাথে এই অংশীদারিত্বটি ক্যাম্পাসে সুস্থতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ধারণ করে। শিক্ষার্থীরা যখন সুস্থ থাকে, তখন তারা পড়াশোনায় মনোযোগী হয় এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে – এই বিশ্বাস থেকেই গ্রামীণ হেলথটেক এবং বিইউএফটি একত্রে এই অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ বিজনেস অফিসার ও চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলাইমান রাসেল বলেন, “ডিজিটাল স্বাস্থ্যসেবাকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। বিইউএফটির মতো একটি প্রগতিশীল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই অংশীদারিত্ব আমাদের সেই স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সুস্বাস্থ্য একটি মৌলিক অধিকার এবং প্রয়ুক্তির মাধ্যমে সেই অধিকার নিশ্চিত করাই সুখীর প্রতিশ্রুতি।”

বিইউএফটির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান বলেন“বিইউএফটি সবসময়ই শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে বিশ্বাসী। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গ্রামীণ হেলথটেকের সুখী প্ল্যাটফর্মের সাথে এই অংশীদারিত্ব আমাদের বিশ্ববিদ্যালয়ের সদস্যদের জন্য একটি অত্যন্ত মূল্যবান সংযোজন।”
সুখী প্ল্যাটফর্মটি বর্তমানে সারাদেশে হাজার হাজার ব্যবহারকারীর কাছে বিশ্বস্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। এর মাধ্যমে একজন রোগী মাত্র কয়েক মিনিটের মধ্যে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সরাসরি বাড়িতে পৌঁছে দেয়া হয় এবং সুখী হেলথস্টোরে পাওয়া যায় স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বিশ্বমানের পণ্যসমূহ। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রামীণ হেলথটেক লিমিটেড দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণের দিকে আরও এক দৃঢ় পদক্ষেপ নিল। ভবিষ্যতে বিইউএফটি-র শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসচেতনতামূলক ওয়ার্কশপ, ওয়েলনেস ক্যাম্পেইন এবং বিশেষ স্বাস্থ্যসেবা প্যাকেজ প্রদানেরও পরিকল্পনা রয়েছে। এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের জন্যই একটি দীর্ঘমেয়াদী এবং ফলপ্রসূ সম্পর্কের সূচনা করবে বলে উভয় পক্ষ আশাবাদী।

