Sunday, 20 September 2026

[the_ad id='15178']

বিদ্যুৎস্পৃষ্টে ঝিনাইদহে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ সদর উপজেলায় ফ্যান দিয়ে ধান ঝাড়াই-বাছাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার (১৮ মে) সকাল ৭টার সময় সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আসাদউজ্জামান।

- Advertisement -shukee

নিহতরা হলেন ওই গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

তাদের স্বজনরা জানান, সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানের সাহায্যে ধান ওড়াতে বা ঝাড়াই-বাছাই করতে যান। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি সেটি চেক করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়, পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

একইসঙ্গে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও