বুধবার, ১৩ মে ২০২৬

[the_ad id='15178']

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক এক সেমিনার গতকাল (১২ মে) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান প্রধান অতিথি এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য ও ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক মো. আব্দুস সালাম এফসিএ, এফসিএস এবং মো. এস এম আব্দুল হামিদ এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

- Advertisement -

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ এ এম কামার উদ্দিন মোযাক্কিরের সভাপতিত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন আইবিএফ এর এজিএম কবীর উদ্দিন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, মিপুর, মুগদা ও ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক মিরপুরের সুপারগন।

- Advertisement -shukee

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আহমদ মোরতুজা চৌধুরী। তিনি হাম রোগের লক্ষণ, চিকিৎসা, জটিলতা ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিশুদের নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরেন।

সর্বশেষ

এই বিভাগের আরও