সোমবার, ১১ মে ২০২৬

[the_ad id='15178']

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন, এখনই মুক্তি পাচ্ছেন না

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী  ফারজানা রুপাকে জামিন দিয়েছেন  হাইকোর্ট।

- Advertisement -

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

- Advertisement -shukee

তারা পৃথক ১৩টি জামিন আবেদন করেছিলেন। এর মধ্যে ফারজানা রুপাকে ৬ মামলায় ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দিয়েছেন আদালত। তাদের দু‘জনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর  ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। ২১ আগস্ট তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসে প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও