সোমবার, ১১ মে ২০২৬

[the_ad id='15178']

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ।

- Advertisement -

রবিবার (১০ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সালমা খাতুন এই দল ঘোষণা করেন।

- Advertisement -shukee

বিশ্বকাপের এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক ডানহাতি ব্যাটার তাজ নেহারের অন্তর্ভুক্তি। লোয়ার অর্ডারে ব্যাটিং গভীরতা বাড়াতেই দীর্ঘ ১৫ মাস পর তাকে দলে ফিরিয়েছে বিসিবি। তাজ নেহারের আগমনে দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। এছাড়া নতুন মুখ হিসেবে বিশ্বমঞ্চে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। আর প্রত্যাশিতভাবেই দলের নেত্বত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।

বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী ২৫ মে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবেন টাইগ্রেসরা।

এরপর লাফবরোতে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দল। আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

সর্বশেষ

এই বিভাগের আরও