শনিবার, ৯ মে ২০২৬

[the_ad id='15178']

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাপাসিয়ায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার রাউতকোনা গ্রামে একটি বাড়ি থেকে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের গলা কাটা অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

- Advertisement -

শনিবার সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

- Advertisement -shukee

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এক প্রবাসীর স্ত্রী ও সন্তান রয়েছে। তবে বাকি নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সর্বশেষ

এই বিভাগের আরও