বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

বাংলাদেশের দুই জয় এশিয়ান বিচ গেমসে

নিজস্ব প্রতিবেদক

এশিয়ান বিচ গেমস কাবাডিতে দুর্দান্ত একটি দিন পার করেছে বাংলাদেশ। আজ পৃথক দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের পুরুষ ও নারী কাবাডি দল। সকালে থাইল্যান্ডকে হারানোর পর বিকেলে সিরিয়াকে বড় ব্যবধানে হারিয়েছেন লাল-সবুজরা।

- Advertisement -

বিকেলের ম্যাচে সিরিয়ার বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশের পুরুষ দল। ম্যাচটিতে ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় পায় তারা। শুরু থেকেই আগ্রাসী মেজাজে থাকা বাংলাদেশ প্রথমার্ধেই ২৯-৮ পয়েন্টে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সিরিয়ার রক্ষণভাগ ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা। শেষ পর্যন্ত ৩১ পয়েন্টের বিশাল ব্যবধান বজায় রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ।

- Advertisement -shukee

পুরুষ দলের বড় জয়ের আগেই থাইল্যান্ডের শক্তিশালী নারী দলকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশের মেয়েরা। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টের ব্যবধানে হারায় তারা। ম্যাচের প্রথমার্ধেই ১০ পয়েন্টে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করেছিল দল। রক্ষণভাগ এবং রেইডিং দুই বিভাগেই থাই মেয়েদের টেক্কা দিয়েছে বাংলাদেশের নারীরা।

 

সর্বশেষ

এই বিভাগের আরও