মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

নতুন আয়োজনে ফিরছে বৈশাখের সেই হিট গান

নিজস্ব প্রতিবেদক

নতুন আয়োজনে ফিরছে পহেলা বৈশাখের আবহকে রাঙিয়ে তোলা জনপ্রিয় গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। প্রায় দেড় যুগ আগে ‘ক্লোজআপ ওয়ান’ থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়, যা আজও সমানভাবে শ্রোতাদের মুখে মুখে ফেরে।

- Advertisement -

বিভিন্ন আয়োজন ও উৎসবে প্রতি বৈশাখেই গানটি নতুন উদ্দীপনায় ফিরে আসে। এবার আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে গানটিকে নতুন প্রজন্মের কাছে ভিন্নভাবে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল।

- Advertisement -shukee

গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন নতুন সংস্করণেও যুক্ত আছেন। তিনি জানান, গানটির মূল আবহ অক্ষুণ্ন রেখে আধুনিক সাউন্ড ও সময়োপযোগী ভিডিও উপস্থাপনার মাধ্যমে এটি নতুন করে সাজানো হয়েছে, যাতে তরুণ প্রজন্মও গানটির সঙ্গে সংযোগ অনুভব করতে পারে।

নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন নিজে, সঙ্গে রয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা এবং কর্নিয়া। গানের কথা লিখেছেন কবির বকুল। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় এর ভিডিও চিত্রায়ন সম্পন্ন হয়েছে। আগামী ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নতুন এই সংস্করণ।

প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ ইকবাল বলেন, পহেলা বৈশাখের সঙ্গে গানটি গভীরভাবে জড়িত। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে গানটিকে নতুনভাবে পৌঁছে দিতেই এই আয়োজন।

সর্বশেষ

এই বিভাগের আরও