আজ রবিবার ( ৫ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের একটি প্রতিনিধি দল বান্দরবান বিশ্ববিদ্যালয় সফর করেন।
এ উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে এক আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
- Advertisement -

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।
মতবিনিময় সভায় শিক্ষা, গবেষণা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

