Sunday, 27 September 2026

[the_ad id='15178']

মোস্তাফিজের বাদ পড়াকে ‘দুঃখজনক’ বললেন আইপিএল চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

মোস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল। কলকাতা নাইট রাইডার্স থেকে তার বাদ পড়ার ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

- Advertisement -

গত বছরের ডিসেম্বরে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল এই বাংলাদেশি পেসারকে। তবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি, যা নিয়ে তৈরি হয় ব্যাপক সমালোচনা ও বিতর্ক।

- Advertisement -shukee

ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ধুমাল বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি কিছু বলার নেই।’ তিনি আরও যোগ করেন, ‘কখনও কখনও এমন ঘটনা ঘটে।’

অরুণ ধুমাল যোগ করেন, ‘আমার মতে, ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ থাকা উচিত নয়। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে, কিন্তু কিছু পরিস্থিতির কারণে সিদ্ধান্ত নিতে হয়। আমি আশা করি ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না।’

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ইস্যু তুলে ধরে তারা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকিও দেয়। বিসিবি জানায়, ম্যাচগুলো ভারতের বাইরে সরানো না হলে বাংলাদেশ অংশ নেবে না। তবে বিসিবির সেই দাবি নাকচ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরবর্তীতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন মোস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে ৬.৪৪ কোটি রুপিতে চুক্তিবদ্ধ এই বাঁহাতি পেসার এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন এবং দুটিতেই দারুণ বোলিং করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও