মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্প সম্পর্কে সরাসরি ধারণা নিতে এবং কর্মরত শ্রমিকদের অভ্যন্তরীণ অভিবাসন ও তাদের কর্মপরিবেশ সম্পর্কে জানার জন্য সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও টোকিও বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল।

- Advertisement -

সোমবার (৯মার্চ) সকাল আনুমানিক ১০ টার দিকে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান আহরণে  চট্টগ্রামের সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাটাস্থ সাগর উপকূলে অবস্থিত বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন আর উইমেন  এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে ১৫ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং উইমেন এর শিক্ষার্থীদের নিয়ে মোট ৪০ সদস্যের একটি দল।

- Advertisement -shukee

পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্প সম্পর্কে সরাসরি ধারণা নেয়া এবং বিশেষ করে এই খাতে কর্মরত শ্রমিকদের অভ্যন্তরীণ অভিবাসন ও তাদের কর্মপরিবেশ সম্পর্কে বোঝা।

পরিদর্শনের সময় প্রতিনিধিদলকে বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। তার পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামে এসে এই শিল্পে কাজ করার সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করা হয়। এদিকে প্রতিনিধিদলের সদস্যরা জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের শিক্ষামূলক ভিজিট ভবিষ্যতে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন গ্লোব টোকিও বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিরেক্টর ও প্রফেসর ড. মারি ইয়োশিহারা, গ্লোবই টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট লেকচারার ড. শো শিমোয়ামাদা, বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের  চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, ইয়ার্ডের সিওও ফাহিম ইবনে আলম, সিইও ফুয়াদ ইবনে আলম, এশিয়ান ইউনিভার্সিটর উইমেন তাপু চৌধুরী ।

সর্বশেষ

এই বিভাগের আরও