দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া শেরে বাংলা উচ্চবিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে বাজালিয়া ও পুরাণগড় ইউনিয়নের অর্ধশত অস্বচ্ছল ও গরিব পরিবার ও একটি ইয়াতিমখানার মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি লায়ন মো. খোরশেদ আলী, সাধারণ সম্পাদক লায়ন মো. নিজাম উদ্দিন মিজান, সহ সভাপতি নাজিম উদ্দিন, লায়ন মো. আমান উল্লাহ, উপদেষ্টা সদস্য জোবায়েদ এরফান চৌধুরী টিটু, সহ সভাপতি ফয়সাল মো. গিয়াস উদ্দিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, লায়ন মো. মিজানুল হক হিরু, সমাজসেবা সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আরাফাতুল ইসলাম, তানজিমুল ইসলাম, , আহসান উল্লাহ সানি, নাজমুস সাকিব,আবদুল আজিজ, সামির জামাল ও ইমরান বিন আউয়াল প্রমুখ।

পরিষদের সভাপতি লায়ন মো. খোরশেদ আলী ইফতার সামগ্রী বিতরণে যারা আর্থিক সহায়তা দান করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরিষদের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।


