Thursday, 27 August 2026

[the_ad id='15178']

পানিতে ডুবে ফটিকছড়িতে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের একখুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

- Advertisement -shukee

নিহত দুই শিশু হলো-সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শিশু জাহিদ (০৮) ও আবদুর শুক্করের ছেলে তাসিন (০৮)। তারা একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসায় পড়তো।

জানা যায়, দুপুরে মাদ্রাসা ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি ফেরেন। বাড়ি এসে চার বন্ধু একসাথে পুকুরে গোসল করতে নামে। তারা কেউ সাঁতার জানতো না। হঠাৎ তারা পুকুরে ডুবে যেতে থাকলে চিৎকার চেঁচামেচি শুরু করে। দুইজন উঠতে পারলেও বাকি দুইজন পুকুরে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় ইয়াকুব নামে এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে দুইজনকে উদ্ধার করে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও