সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বেগম জিয়ার মাজার প্রাঙ্গণে মাসব্যাপী ইফতার, খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি এক রমজান থেকে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে। আজ দুই শত জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় পূর্ত মন্ত্রণালয়ের এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর ব্যবস্থাপনায় ঢাকা মিরপুর অবস্থিত শাহ আলী (রঃ) মাজার প্রাঙ্গনে ইফতার বিতরণ করা হয়। এ কর্মসূচি রমজান মাসব্যাপী চলবে। এছাড়া সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম আজ নিজ বাসভবনে এতিম, হাফেজ, আলেম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার করেন। ইফতার উত্তর দোয়া মাহফিলে সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলম বলেন, রমজান ধনী-দরিদ্রদের মধ্যে ব্যবধান কমাতে সহায়তা করে। ইফতার মাহফিলে মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক আলহাজ্ব নিজামুল আলম রাজু, আলহাজ্ব সরোয়ার আলম, আলহাজ্ব ফারুক আজম, আলহাজ্ব সাইফুল আলম, আলহাজ্ব সাহিদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

