রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে সংগ্রহটা খুব একটা বড় ছিল না বাংলাদেশ-এ দলের। শ্রীলঙ্কা-এ দলের বিপক্ষে ১১৫ রানেই গুটিয়ে যায় ফাহিমা খাতুনের দল। স্বল্প পূঁজি নিয়েই লড়াই করেছে লাল-সবুজের দল। দাপুটে বোলিংয়ে ৪ রানে লঙ্কান মেয়েদের হারিয়ে আসর শুরু করেছে টিম টাইগ্রেস।

- Advertisement -

থাইল্যান্ডের ব্যাংককে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ-এ নারী দল। ১৯.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় মেয়েরা। জবাবে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানে থামে শ্রীলঙ্কা-নারী দল।

- Advertisement -shukee

বাংলাদেশ ব্যাটারদের মধ্যে কেবল চার ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছান। ইসমা তানজিম ২৫ বলে সর্বোচ্চ ৩০ রান করেন। ২৭ বলে ২৯ রান করেন শারমিন সুলতানা সুপ্তা। শামীমা সুলতানা ১৯ বলে ১৭ এবং রুবাইয়া হায়দার ঝিলিক ২০ বলে ১১ রান করেন।

লঙ্কান বোলারদের মধ্যে শচিনি নিশানসালা ৪ উইকেট নেন। সাথিয়া সন্দিপানি ও মালশা শেহানি দুটি করে উইকেট নেন।

লঙ্কানদের রানতাড়ায় পাঠিয়ে বল হাতে দারুণ করেন সানজিদা আক্তার মেঘলা। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন তিনি। লতা মণ্ডল ২০ রানে ২ এবং ফাহিমা খাতুন ২৪ রানে ২ উইকেট নেন। এছাড়া জান্নাতুল ফেরদৌস ও শরিফা খাতুন ১টি করে উইকেট নেন।

লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেন হানসিমা করুনারত্নে। ২৩ রান করেন আমা কাঞ্চনা, শচিনি নিশানসালা ২০ রান এবং সানজানা কাভিন্দি করেন ১৭ রান। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

সর্বশেষ

এই বিভাগের আরও