বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

স্বাধীনতার পর বহু সরকার এলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: সীতাকুণ্ডে জামায়াতের আমীর

সীতাকুণ্ড প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বীর চট্টলা একটা জেলা আছে, সেটা চট্টগ্রাম, যারা চাঁদাবাজির বিরুদ্ধে। আজ বাংলাদেশ বলে দিয়েছে। আজাদী জেগে উঠেছে, টেকনাফ থেকে তেতুলিয়া জোয়ার উঠেছে। স্বাধীনতার পর সরকার এসেছে, সরকার গেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।

- Advertisement -

তিনি আজ  সোমবার (২ফেব্রুয়ারি) সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় (ডেবারপাড়) মাঠে অনুষ্ঠিত ১১ জোটের  উদ্যোগে  আয়োজিত জনসভায়  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

- Advertisement -shukee

জামায়াতের আমীর বলেন, কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাদের আইনের হাতে তুলে দেবেন। আগে একটা স্লোগান ছিল, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। এবার তা হবে না, দুটি ভোট দিতে যে আসবে তার হাত গুটিয়ে দেবো।

জামায়াত আমীর বলেন, চট্টগ্রামে অনেক শহীদের রক্ত ঝরেছে। চট্টগ্রাম হচ্ছে গর্বের চট্টলা। এই বীর চট্টলা থেকেই স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম থেকেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা শুরু হবে।

তিনি আরও বলেন, আমি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলায় আমার পেছনে একটি দল লেগে গেছে। আমার জন্য যে গর্ত করেছে সেটাতে তারাই পরবে। বক্তব্য শেষে তিনি উত্তর চট্টগ্রামে জোট প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও ছাতা প্রতীক তোলে দিয়ে প্রার্থীদের বিজয় করার আহ্বান জানান।‎‎

‎জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড ছাড়াও মিরসরাই, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়িসহ উত্তর জেলার সাতটি থানা থেকে নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়েছেন।

ডা. শফিকুর রহমান তিনি জনসভায় উপস্থিত হওয়ার সাথে সাথে লাখো নেতা-কর্মী স্লোগানে স্লোগানে মিছিল দিয়ে তাকে স্বাগত জানান।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর  আলাউদ্দিন সিকদার এর সভাপতিত্বে ও চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী পরিচালক ফজলুল করিম এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন  কেন্দ্রীয় জামায়েতের এ্যাসিটেন্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আমিরুজ্জামান,অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা শ্রমিক সভাপতি ইউসুফ বিন আবু বকর, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে ছাতা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ, চট্টগ্রাম-১ আসনের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম -৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম -৫ আসনের প্রার্থী নাসির উদ্দিন মনির, চট্টগ্রাম -৬ আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু , চট্টগ্রাম -৭ আসনের প্রার্থী ডা. এটি এম রেজাউল করিম, সনাতন প্রতিনিধি দোলন দেব,,কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক ইব্রাহিম, ডাকসু ভিপি এসএম ফরহাদ, চবি শিবির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম রনি, উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি শওকত আলী, হাসান ইমাম- আসন পরিচালক (ছাত্র) এনসিপি শাগুফতা বুশরা মিশমা,বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা জাফরুল্লাহ নিজামী,  এপি পার্টি জিয়া চেীধুরী,নেজামে ইসলাম পার্টি মুফতি মাওলানা মুহাম্মদ আলী, হাফেজ জাকারিয়া খালেদ, সীতাকুণ্ড উপজেলা  জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান,সেক্রেটারী মো. তাহের, আকবরশাহ থানা আমীর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী,  সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ , ফটিকছড়ি উপজেলা আমীর নাজিম উদ্দিন ইমু,ভুজপুর উপজেলা আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, হাটহাজারী উপজেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী,  রাউজান উপজেলা আমীর শাহজাহান মঞ্জু রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা হাসান মুরাদ, মিরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী প্র্রমুখ।

বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

সর্বশেষ

র‌্যাবের নতুন নাম এসআইএফ

এই বিভাগের আরও