২১ জানুয়ারি বিকেলে ঢাকার শেরে-বাংলা নগরের জাতীয় জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলম। তিনি বাদ আসর মাজারে উপস্থিত হয়ে ফাতিহা পাঠ করেন এবং মোনাজাত করেন। এছাড়াও হাফেজগণ পবিত্র খতমে কোরান শেষ করে মিলাদ মাহফিল করেন। সাবেক মেয়র মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় চট্টগ্রাম থেকে আগত বিপুল সংখ্যক হাফেজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জিয়ারতকালে উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরেও অমর। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন তার কবর জিয়ারত করছেন এবং ফাতেহা পাঠ করছেন- যা বিরল ঘটনা। সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বেগম খালেদা জিয়ার কবরে পুষ্প মাল্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
