চট্টগ্রাম-১১ আসনের বাসদ (মার্কসবাদী)মনোনীত প্রার্থী দীপা মজুমদারের নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার সদস্য জাহেদুন নবী কনকের সভাপতিত্বে মঙ্গলবার ( ২০ জানুয়ারি) বিকালে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) মনোনীত চট্টগ্রাম -১১ আসনের প্রার্থী দীপা মজুমদার, বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক ও চট্টগ্রাম-৯ আসনের বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী শফিউদ্দিন কবির আবিদ,পুষ্পিতা নাথ,আবদুল আল জাওয়াদ,তন্ময় বড়ুয়া।
সভা থেকে জাহেদুন্নবী কনককে আহবায়ক করে চট্টগ্রাম ১১ আসনে দীপা মজুমদারের নির্বাচনী কাজ পরিচালনার জন্য একটি ২৫ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিট গঠিত হয়।


