সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক হিট অফিসার বুশরাকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -shukee

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে।

একই সঙ্গে তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশযাত্রায় গত ৭ জানুয়ারি নিষেধাজ্ঞা দেন আদালত।

অন্যদিকে, ক্ষমতার অপব্যবহার, টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের জন্য ওষুধ ছিটানোর যন্ত্র কিনতে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি এবং অর্থ পাচারের সঙ্গে আতিকুল ইসলাম ও অন্যান্যদের অভিযোগের তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পত্তির অভিযোগ রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১৬ অক্টোবর ঢাকার মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং একাধিক বার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও