সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নাজমুল পদত্যাগ না করলে আগামীকাল থেকে সব ধরনের খেলা বয়কট: ক্রিকেটারদের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

আগামীকালের মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। দুপুর একটায় বিপিএলের ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

- Advertisement -

আজ  বুধবার রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -shukee

গত কয়েকদিন ধরেই টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানাপড়েন চলছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যান বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’

এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ফেসবুক পোস্টে ‘ভারতীয় দালাল’ লিখেও সমালোচনার মুখে পড়েন নাজমুল। তাঁর এসব বিতর্কিত মন্তব্য ‘গ্রহণযোগ্য’ নয় মনে করে কোয়াব।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘আপনারা সবাই জানেন শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। প্রথমে একজনের ওপর, এরপর এখন সব ক্রিকেটারদের নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে। এসব কখনই গ্রহণযোগ্য নয়। এটা আমরা আশা করি না। ভাষাগতভাবে একজন পরিচালকের আরও সাবধান হওয়া উচিত। বিশেষ করে উনি যা বলেছেন এটা পুরো ক্রিকেটাঙ্গনকে হার্ট করেছে।’

সর্বশেষ

এই বিভাগের আরও