শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

খালেদা জিয়ার মৃত্যুতে সীতাকুণ্ড বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ আছর সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর ইউনিয়নস্থ চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ এর নিজ বাসভবনে এ  খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, আকবরশাহ-পাহাড়তলী (আংশিক) আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার  বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়। মোনাজাতে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সাথে বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।

এ দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও