চট্টগ্রামের ক্রীড়া অঙ্গনে সদ্য অনুষ্ঠিত হয়ে গেল বছরের অন্যতম বৃহৎ মিডিয়া আয়োজন “মিডিয়া ক্রিকেট ফেস্ট (MCF) সিজন–৪”। দুদিনব্যাপী এই টুর্নামেন্টটি শুরু হয় ২৬ ডিসেম্বর ২০২৫ এবং শেষ হয় ২৭ ডিসেম্বর ২০২৫। দিন ও রাতব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সুসম্পন্ন হয়।
আয়োজকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই চট্টগ্রামবাসী উপভোগ করতে পেরেছেন একটি সফল ও সুন্দর ক্রীড়া অনুষ্ঠান। এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক ছিলেন ফ্লাস গ্রুপের চেয়ারম্যান তানহির হায়দার, যিনি তার বক্তব্যে বলেন, মিডিয়া কর্মীদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেই এই আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

টুর্নামেন্টের ব্র্যান্ড পার্টনার হিসেবে সহযোগিতা করেন বাংলাদেশের জনপ্রিয় ফুড ডেলিভারি ব্র্যান্ড Foodi।
এসময় উপস্থিত ছিলেন Foodi-এর সিইও শাহনেওয়াজ মান্নান।তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ফুডি বিগত বছরেও পাশে ছিল এবং আগামীতেও এই ধরনের আয়োজনে সাথে থাকবে ইনশাল্লাহ।
এছাড়া স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন এলিট পেইন্টস-এর জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) রোটারিয়ান এ কে আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টুসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।
মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যেও টুর্নামেন্টটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা চাষী (হাবু ভাই, ব্যাচেলর পয়েন্ট), অভিনেতা সাইদুজ্জামান পাভেল (টাইগার জাকির , ব্যাচেলর পয়েন্ট) এবং আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল করিম কচি।
সব মিলিয়ে মিডিয়া ক্রিকেট ফেস্ট সিজন–৪ ছিল ক্রীড়া, বিনোদন ও বন্ধন সৃষ্টির এক অনন্য মিলনমেলা- যা চট্টগ্রামের মিডিয়া অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


